নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক দোলন গ্রেপ্তার
নেত্রকোনার কেন্দুয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রিয়াদ হোসেন তালুকদার দোলনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একটি সিআর মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি হিসেবে দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর ঈদ উপলক্ষে বাড়িতে এলে শনিবার (৬ জুন) গভীর রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার রিয়াদ হোসেন তালুকদার দোলন কেন্দুয়া উপজেলার পৌরসভার বাদে আঠারোবাড়ী গ্রামের শাহজাহান তালুকদারের ছেলে।
পুলিশ জানায়, মো. রিয়াদ হোসেন দোলন দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। ঈদ উপলক্ষে পরিবারের সঙ্গে সময় কাটাতে কেন্দুয়ায় নিজ বাড়িতে এলে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একটি সিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাকসুদ বলেছেন, দোলন একটি সিআর মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে দুপুরের দিকে তাকে আদালতে পাঠানো হবে।