০১ জুন ২০২৬, ২৩:১৮

রাজধানীর পেশাদার ছিনতাইকারী সাদ্দাম গ্রেফতার

গ্রেপ্তার সাদ্দাম  © সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ও পেশাদার ছিনতাইকারী দিদারুল আলম হৃদয় ওরফে সাদ্দাম (৩১)-কে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১ জুন) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল হাসেম রোড এলাকায় অভিযান পরিচালনা করে দিদারুল আলম হৃদয় ওরফে সাদ্দামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এলাকার একজন পেশাদার ছিনতাইকারী।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।