২২ মে ২০২৬, ১৬:৪৬

ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত

অভিযুক্ত আসাদউল আলম বাপ্পীকে আটক করে পুলিশ  © সংগৃহীত

সিলেটে ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে ইমন আচার্য নামের র‍্যাব ৯ এর সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (২২ মে) দুপুরে সিলেট নগরের কিন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকেই পুলিশ অভিযুক্ত আসাদউল আলম বাপ্পীকে আটক করে পুলিশ।

র‌্যাব-৯ সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে ছিনতাইতকারীর ছুরিকাঘাতে আহত হন ইমন আচার্য। তাকে ওসমানী হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন। তবে হামলাকারী ছিনতাইকারী নয় মাদকব্যবসায়ী বলে জনিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম।

তিনি বলেন, দুপুরে কিনব্রিজ এলাকায় কয়েকজন বসে মাদক সেবন ও বিক্রি করছিলো। পুলিশ তাদের দেখামাত্র ধাওয়া করে। এসব মাদক ব্যবসায়ীরাও দৌড় দেয়। ঘটনাস্থলে সাদা পোষাকে ছিলেন রাব-৯ এর সদস্য ইমন। তিনি এ মাদক ব্যবসায়ীকে ঝাপটে ধরে ফেলেন। সাথেসাথে ওই ব্যক্তি র‌্যাব সদস্য ইমনকে ছুারিকাঘাত করে। আহত র‌্যাব সদস্যকে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। তার উপর হামলাকারীকে আটক করেছে কতোয়ালি থানা পুলিশ।’

সিলেট র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, ‘ধাওয়া করে ধরার পরই ছিনতাইকারী ছুরি দিয়ে ইমনের বুকের বাম পাশে আঘাত করে। ওসমানী হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।’