০৯ মে ২০২৬, ১৪:২৫

মিরসরাইয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার দুই

গ্রেপ্তার দুজন (মাঝখানে)  © সংগৃহীত

মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দুই আসামীকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (৮ মে) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তাররা হলেন উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কদমতলা এলাকার মৃত খুরশীদ আলমের ছেলে মো. কামাল (৩৪) ও জোরারগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মহানগর এলাকার মৃত আব্দুল্লাহর ছেলে মো. মিজান (৩৫)। কামাল জোরারগঞ্জ থানার ডাকাতি প্রস্তুতি মামলার আসামি।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম বলেন, শুক্রবার রাতে জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌর বাজার থেকে মো. কামাল নামে এক ডাকাতকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় ডাকাতি প্রস্তুতির মামলা রয়েছে। এ ছাড়া অপর একটি অভিযানে ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের জামালপুর কালিমন্দির এলাকা থেকে মো. মিজান নামে এক ব্যক্তিকে ১৫টি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। এ সময় একটি নম্বরবিহীন ব্যাটারি চালিত অটোরিক্সা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।