০৯ মে ২০২৬, ০৯:২৫

প্রবাসীর স্ত্রী ও সন্তানসহ ৫ জনের গলাকাটা মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি  © ফাইল ছবি

গাজীপুরের কাপাসিয়ায় প্রবাসীর স্ত্রী, তিন কন্যাসন্তান ও শ্যালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৮ মে) গভীর রাতে উপজেলার রাউতকোনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন প্রবাসীর স্ত্রী, তার তিন মেয়ে ও শ্যালক।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ওই পাঁচজনকে হত্যা করে দুর্বৃত্তরা। সকালে বাড়ির ভেতরে রক্তাক্ত অবস্থায় মরদেহগুলো দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।

কাপাসিয়া থানার ওসি মো. শাহিনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের মধ্যে প্রবাসী মনিরের স্ত্রী ও সন্তান রয়েছেন। তবে নিহত অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল ঘিরে তদন্ত চলছে।