১৬ মার্চ ২০২৬, ১২:৩৯

খুলনায় ছাত্রদলের সাবেক নেতাকে গুলি করে হত্যা

রা‌শিকুল আলম রাশু  © সংগৃহীত

খুলনায় দুর্বৃ‌ত্তের গু‌লি‌তে ছাত্রদলের সাবেক নেতা রা‌শিকুল আলম রাশু না‌মের এক যুবক নিহত হ‌য়ে‌ছেন। সোমবার (১৬ মার্চ) বেলা সা‌ড়ে ১১টার দি‌কে খুলনা নগরীর দৌলতপুর থানাধীন কে‌ডিএ কল্পতরু মা‌র্কেটের সাম‌নে এ ঘটনা ঘটে।

নিহত যুবক দৌলতপুর থানা ছাত্রদ‌লের সা‌বেক সাংগঠ‌নিক সম্পাদক ছি‌লেন বলে জানা গেছে। হত্যার কারণ সম্পর্কে তৎক্ষণাৎ কিছু জানা যায়নি।