২৮ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩৪

সোহরাওয়ার্দী উদ্যানে ডিসি মাসুদের নেতৃত্বে ফের পুলিশের অভিযান

সোহরাওয়ার্দী উদ্যানে ডিসি মাসুদের নেতৃত্বে ফের পুলিশের অভিযান চলছে  © ভিডিও থেকে নেওয়া

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ফের মাদকবিরোধী অভিযান শুরু করেছে ঢাকা মেট্টোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ডিসির নেতৃত্বে অভিযান চালাচ্ছে পুলিশের সদস্যরা।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। সেসময় শিক্ষার্থী ও দায়িত্বরত সাংবাদিকদের মারধরের ঘটনা ঘটে। এতে পুলিশের চার সদস্যকে প্রত্যাহার করা হয়।