খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা
খুলনায় দিনে দুপুরে শেখ সোহেল (৪৫) নামে এক ইন্টারনেট ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে নগরীর খানজাহান আলী থানাধীন আফিলগেট এলাকার একটি গ্যারেজে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন খানজাহান আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সানওয়ার হুসাইন মাসুম
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর আড়াইটর দিকে আফিলগেট পেট্রোল পাম্প সংলগ্ন বিসমিল্লাহ মোটর গ্যারেজে ব্যক্তিগত মোটরসাইকেল মেরামতের জন্য আসেন শেখ সোহেল। বিকেল ৩টা ৫মিনিটে একটি মোটরসাইকেলযোগে আসা দুই যুবক তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এ বিষয়ে খানজাহান আলী থানা পুলিশের ওসি মো. সানওয়ার হুসাইন মাসুম বলেন, দুইজন যুবক তাকে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।