১৫ জানুয়ারি ২০২৬, ০৭:৩৪

‎গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ গ্রেপ্তার

আসিফ সরকার  © সংগৃহীত

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ সরকারকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে গাইবান্ধা পৌর শহরের কলেজপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, রাত সাড়ে ৯টার দিকে গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা সভাপতি আসিফ সরকারকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

গাইবান্ধা ডিবি পুলিশের ওসি নজরুল ইসলাম বলেন, আসিফ সরকার জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। তার বিরুদ্ধে নাশকতার মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।