ফাইনাল স্বপ্নে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক
মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক। তিন স্পিনার ও দুই পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। স্পিন বিভাগে রয়েছেন মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম হাসান।
অন্যদিকে পেস আক্রমণে দায়িত্ব সামলাবেন হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম। তবে এই ম্যাচে বাংলাদেশের একাদশে জায়গা হয়নি অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের। তার পরিবর্তে খেলছেন তাওহীদ হৃদয়।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। বর্তমানে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে থাকা টাইগারদের সামনে ফাইনালে ওঠার সুযোগ রয়েছে। অন্যদিকে অষ্টম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের ফাইনালে খেলার সম্ভাবনা না থাকলেও পয়েন্ট টেবিলে অবস্থানের উন্নতির সুযোগ রয়েছে।
আরও খবর: পেশাদার গলফে মিডিয়া পার্টনার ‘গলফ মিডিয়া’
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম লড়াই।
একনজরে দুই দলের একাদশ
বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ।
ওয়েস্ট ইন্ডিজ: জন ক্যাম্পবেল, ত্যাগনারায়ণ চন্দরপল, ব্রেন্ডন কিং, কাভেম হজ, আমির জাঙ্গু (উইকেটরক্ষক), রোস্টন চেইজ (অধিনায়ক), জাস্টিন গ্রিভস, কেমার রোচ, শামার জোসেফ, জোমেল ওয়ারিকান, জেডন সিলস।