২৫ অক্টোবর ২০২৬, ১৬:৩৪

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ম্যাচ অফিসিয়াল যারা

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ  © সংগৃহীত

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে আর মাত্র দুই দিন পরই মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ শুরুর আগে এবার প্রকাশ করা হয়েছে দুই টেস্টের ম্যাচ অফিসিয়ালদের তালিকা।

সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ২৮ অক্টোবর, মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত এই ভেন্যুতে ম্যাচটির অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন নিতিন মেনন ও স্যাম নগাজস্কি। টিভি আম্পায়ার হিসেবে আসিফ ইয়াকুব এবং চতুর্থ আম্পায়ার হিসেবে তানভির আহমেদ থাকবেন।

এরপর আগামী ৫ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এই ম্যাচে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন নিতিন মেনন ও আসিফ ইয়াকুব। টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন স্যাম নগাজস্কি। আর চতুর্থ আম্পায়ার থাকবেন মোর্শেদ আলী খান।

সিরিজের দুই টেস্টেই ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন প্রকাশ ভাট।

একনজরে দুই দলের স্কোয়াড:

বাংলাদেশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম। 

ওয়েস্ট ইন্ডিজ: রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান (সহ-অধিনায়ক), জশুয়া বিশপ, জন ক্যাম্পবেল, ত্যাগনারায়ণ চন্দরপল, জশুয়া ডা সিলভা, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, কিমো পল, কেমার রোচ, জেডন সিলস, কেভিন উইকম।