১৭ অক্টোবর ২০২৬, ১৭:২২

ফিল্ডিংয়ে বাংলাদেশ, নেই লিটন-মিরাজ

বাংলাদেশ দল  © সংগৃহীত

আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে ত্রিদেশীয় সিরিজ। শনিবার (১৭ অক্টোবর) বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায় আবুধাবিতে সিরিজের উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। ফলে টস হেরে আগে ফিল্ডিং করবে টাইগাররা।

এই ম্যাচে চোটের কারণে খেলতে পারছেন না বাংলাদেশের নিয়মিত অধিনায়ক লিটন দাস। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন তাওহীদ হৃদয়। এদিকে জ্বরে আক্রান্ত হওয়ায় একাদশে জায়গা হয়নি মেহেদী হাসান মিরাজেরও।

লিটন দাস ও মিরাজের অনুপস্থিতিতে প্রথম ম্যাচে নতুন সমন্বয় নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু করতে চাইবে টাইগাররা।

বাংলাদেশের একাদশ: 

তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও সাইফ হাসান।