১০ অক্টোবর ২০২৬, ১৬:৫১

চমক দিয়ে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা করল বাংলাদেশ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল   © সংগৃহীত

আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে চমক হিসেবে জায়গা পেয়েছেন স্পিনার আলিস আল ইসলাম। তবে চোটের কারণে দল থেকে বাদ পড়েছেন পেসার নাহিদ রানা।

সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন দাস। তার সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন তাওহীদ হৃদয়। সর্বশেষ এশিয়ান গেমসের দলেও ছিলেন আলিস। এবার জাতীয় দলের হয়ে ত্রিদেশীয় সিরিজে খেলার সুযোগ পেয়েছেন এই স্পিনার।

আগামী ১৭ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে সিরিজ শুরু করবে বাংলাদেশ। আবুধাবিতে অনুষ্ঠিত হবে প্রথম দুই ম্যাচ। এরপর ২১ অক্টোবর শারজাহতে আফগানিস্তানের মুখোমুখি হবে লিটন দাসের দল। তিন দলের লড়াই শেষে ২৩ অক্টোবর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে ফাইনাল।

বাংলাদেশের স্কোয়াডে রয়েছেন লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও আলিস আল ইসলাম।