০৮ অক্টোবর ২০২৬, ১৯:৫৬

মোবাইলে যেভাবে দেখবেন আফগানিস্তান-বাংলাদেশ টেস্ট ম্যাচ

বাংলাদেশ দল  © সংগৃহীত

আগামী শুক্রবার (৯ অক্টোবর) আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচটি মাঠে গড়াচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে ম্যাচটি। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের দর্শকরা টিভি ও ডিজিটাল মাধ্যমে সরাসরি দেখতে পারবেন এই লড়াই।

বাংলাদেশে একমাত্র স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম ট্যাপম্যাডেও দেখা যাবে ম্যাচটি। তবে সেখানে খেলা দেখতে দর্শকদের সাবস্ক্রিপশন নিতে হবে।

আফগানিস্তানে টিভি ও ডিজিটাল—দুই মাধ্যমেই ম্যাচটি সম্প্রচার করবে আরিয়ানা। এ ছাড়া এটিসালাত অ্যাপেও দেখা যাবে ম্যাচটি। উত্তর আমেরিকায় টিভি ও ডিজিটাল দুই মাধ্যমেই ম্যাচটি দেখাবে উইলো টিভি। পাকিস্তানে টেলিভিশনে সম্প্রচার করবে এ স্পোর্টস, আর ডিজিটাল মাধ্যমে দেখা যাবে তামাশায়।

মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দর্শকদের জন্য টিভি ও ডিজিটাল—দুই মাধ্যমেই ম্যাচটি সম্প্রচার করবে ক্রিকবাজ।

অস্ট্রেলিয়ায় টিভি ও ডিজিটাল দুই মাধ্যমেই খেলা দেখাবে ফক্স স্পোর্টস। ভারতে শুধুমাত্র ডিজিটাল মাধ্যমে ম্যাচটি দেখা যাবে ফ্যানকোডে। অন্যদিকে শ্রীলঙ্কায় টিভি ও ডিজিটাল—দুই মাধ্যমেই ম্যাচটি সম্প্রচার করবে পিও টিভি ও ডায়ালগ।

এদিকে ইউরোপ, আফ্রিকা এবং বিশ্বের অন্যান্য অঞ্চলের দর্শকদের জন্য ডিজিটাল মাধ্যমে ম্যাচটি দেখাবে স্পোর্ট সেন্ট্রাল ও স্পোর্ট টিভি।