ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের খেলা কবে, কাদের সঙ্গে কোন ভেন্যুতে, দেখুন পূর্ণাঙ্গ সূচি
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোর পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গ্রুপ পর্বে বাংলাদেশ পাঁচটি ম্যাচ খেলবে। ৮ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে উইন্ডহোকে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে টাইগাররা। এরপর নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও কোয়ালিফায়ার ‘বি’-এর বিপক্ষে খেলবে বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার আয়োজনে ১৪ দলের এই বিশ্বকাপ শুরু হবে ২ অক্টোবর। ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ নভেম্বর জোহানেসবার্গে। বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও কোয়ালিফায়ার ‘বি’।
বাংলাদেশের ম্যাচগুলো হবে ৮ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে উইন্ডহোকে, ১২ অক্টোবর নিউজিল্যান্ডের বিপক্ষে কুগোম্পো সিটিতে, ১৬ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে ডারবানে, ১৯ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবানে এবং ২৩ অক্টোবর কোয়ালিফায়ার ‘বি’-এর বিপক্ষে সোয়ানে।
গ্রুপ পর্ব শেষে দুই গ্রুপের শীর্ষ তিনটি করে দল এবং চতুর্থ স্থানে থাকা দুই দলের মধ্যে এগিয়ে থাকা দল নিয়ে হবে সুপার সেভেন পর্ব। ২৫ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত চলবে এই পর্ব। সেখান থেকে শীর্ষ চার দল সেমিফাইনালে উঠবে।
১৭ নভেম্বর কেপটাউনে প্রথম সেমিফাইনাল এবং ১৮ নভেম্বর সোয়ানে দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ২১ নভেম্বর জোহানেসবার্গে হবে ফাইনাল।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি
সুপার সিরিজ
২ অক্টোবর ২০২৭ — কোয়ালিফায়ার ১ বনাম কোয়ালিফায়ার ৩, উইন্ডহোক।
৪ অক্টোবর ২০২৭ — কোয়ালিফায়ার ১ বনাম কোয়ালিফায়ার ২, উইন্ডহোক।
৬ অক্টোবর ২০২৭ — কোয়ালিফায়ার ২ বনাম কোয়ালিফায়ার ৩, উইন্ডহোক।
গ্রুপ পর্ব
৭ অক্টোবর ২০২৭ — ভারত বনাম অস্ট্রেলিয়া, কেপটাউন।
৮ অক্টোবর ২০২৭ — পাকিস্তান বনাম আফগানিস্তান, সোয়ান।
৮ অক্টোবর ২০২৭ — ইংল্যান্ড বনাম বাংলাদেশ, উইন্ডহোক।
৯ অক্টোবর ২০২৭ — জিম্বাবুয়ে বনাম কোয়ালিফায়ার ‘এ’, বুলাওয়ে।
৯ অক্টোবর ২০২৭ — দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড, কেপটাউন।
১০ অক্টোবর ২০২৭ — ভারত বনাম পাকিস্তান, জোহানেসবার্গ।
১০ অক্টোবর ২০২৭ — শ্রীলঙ্কা বনাম কোয়ালিফায়ার ‘বি’, উইন্ডহোক।
১১ অক্টোবর ২০২৭ — জিম্বাবুয়ে বনাম আফগানিস্তান, বুলাওয়ে।
১২ অক্টোবর ২০২৭ — অস্ট্রেলিয়া বনাম কোয়ালিফায়ার ‘এ’, পার্ল।
১২ অক্টোবর ২০২৭ — নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ, কুগোম্পো সিটি।
১৩ অক্টোবর ২০২৭ — ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা, উইন্ডহোক।
১৩ অক্টোবর ২০২৭ — দক্ষিণ আফ্রিকা বনাম কোয়ালিফায়ার ‘বি’, পার্ল।
১৪ অক্টোবর ২০২৭ — ভারত বনাম আফগানিস্তান, সোয়ান।
১৫ অক্টোবর ২০২৭ — পাকিস্তান বনাম কোয়ালিফায়ার ‘এ’, ব্লুমফন্টেইন।
১৫ অক্টোবর ২০২৭ — জিম্বাবুয়ে বনাম অস্ট্রেলিয়া, হারারে।
১৬ অক্টোবর ২০২৭ — শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ, ডারবান।
১৬ অক্টোবর ২০২৭ — দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড, গেবরাহা।
১৭ অক্টোবর ২০২৭ — ভারত বনাম কোয়ালিফায়ার ‘এ’, ব্লুমফন্টেইন।
১৭ অক্টোবর ২০২৭ — নিউজিল্যান্ড বনাম কোয়ালিফায়ার ‘বি’, হারারে।
১৮ অক্টোবর ২০২৭ — অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান, কুগোম্পো সিটি।
১৯ অক্টোবর ২০২৭ — জিম্বাবুয়ে বনাম পাকিস্তান, হারারে।
১৯ অক্টোবর ২০২৭ — দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ, ডারবান।
২০ অক্টোবর ২০২৭ — নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা, জোহানেসবার্গ।
২০ অক্টোবর ২০২৭ — ইংল্যান্ড বনাম কোয়ালিফায়ার ‘বি’, হারারে।
২১ অক্টোবর ২০২৭ — আফগানিস্তান বনাম কোয়ালিফায়ার ‘এ’, কুগোম্পো সিটি।
২২ অক্টোবর ২০২৭ — অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান, পার্ল।
২২ অক্টোবর ২০২৭ — দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা, জোহানেসবার্গ।
২৩ অক্টোবর ২০২৭ — ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড, গেবরাহা।
২৩ অক্টোবর ২০২৭ — বাংলাদেশ বনাম কোয়ালিফায়ার ‘বি’, সোয়ান।
২৪ অক্টোবর ২০২৭ — জিম্বাবুয়ে বনাম ভারত, ভিক্টোরিয়া ফলস।
সুপার সেভেন
২৫ অক্টোবর ২০২৭ — অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা, জোহানেসবার্গ।
২৬ অক্টোবর ২০২৭ — নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, গেবরাহা।
২৭ অক্টোবর ২০২৭ — দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড, সোয়ান।
২৮ অক্টোবর ২০২৭ — ভারত বনাম অস্ট্রেলিয়া, ভিক্টোরিয়া ফলস।
২৯ অক্টোবর ২০২৭ — নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা, কুগোম্পো সিটি।
৩০ অক্টোবর ২০২৭ — পাকিস্তান বনাম ইংল্যান্ড, ভিক্টোরিয়া ফলস।
৩১ অক্টোবর ২০২৭ — দক্ষিণ আফ্রিকা বনাম ভারত, জোহানেসবার্গ।
১ নভেম্বর ২০২৭ — অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড, ভিক্টোরিয়া ফলস।
২ নভেম্বর ২০২৭ — শ্রীলঙ্কা বনাম ইংল্যান্ড, কেপটাউন।
৩ নভেম্বর ২০২৭ — দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, ডারবান।
৪ নভেম্বর ২০২৭ — ভারত বনাম নিউজিল্যান্ড, পার্ল।
৫ নভেম্বর ২০২৭ — অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড, ডারবান।
৬ নভেম্বর ২০২৭ — দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা, ব্লুমফন্টেইন।
৭ নভেম্বর ২০২৭ — ভারত বনাম পাকিস্তান, কেপটাউন।
৮ নভেম্বর ২০২৭ — নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড, ডারবান।
৯ নভেম্বর ২০২৭ — দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া, গেবরাহা।
১০ নভেম্বর ২০২৭ — পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, ব্লুমফন্টেইন।
১১ নভেম্বর ২০২৭ — ভারত বনাম ইংল্যান্ড, গেবরাহা।
১২ নভেম্বর ২০২৭ — দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড, কেপটাউন।
১৩ নভেম্বর ২০২৭ — অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান, ব্লুমফন্টেইন।
১৪ নভেম্বর ২০২৭ — ভারত বনাম শ্রীলঙ্কা, ডারবান।
সেমিফাইনাল
১৭ নভেম্বর ২০২৭ — প্রথম সেমিফাইনাল, কেপটাউন।
১৮ নভেম্বর ২০২৭ — দ্বিতীয় সেমিফাইনাল, সোয়ান।
ফাইনাল
২১ নভেম্বর ২০২৭ — ফাইনাল, জোহানেসবার্গ।