২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫১

‘ডি থ্রি’ ট্রফির ৬ দলের প্রধান কোচ চূড়ান্ত

‘ডি থ্রি’ ট্রফি  © সংগৃহীত

ঘরোয়া ক্রিকেটে নতুন সংযোজন ‘ডি থ্রি’ ট্রফি। ৬ দলের এই টুর্নামেন্টে অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রধান কোচও এবার চূড়ান্ত হয়েছে। দেশসেরা ও অভিজ্ঞ কোচদের নিয়েই ৬ দলের কোচিং প্যানেলের শীর্ষ পদ সাজানো হয়েছে।

গত রবিবার ‘ডি থ্রি’ ট্রফির ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন ক্রিকেটারদের ড্রাফট অনুষ্ঠিত হয়। আজ (২৯ সেপ্টেম্বর) ম্যানেজমেন্ট ড্রাফট অনুষ্ঠিত হয়েছে, যেখানে ৬টি দলই পর্যায়ক্রমে তাদের প্রধান কোচ বেছে নেয়।

ড্রাফটে প্রথম সুযোগ পায় ব্লু-স্টার। তারা প্রধান কোচ হিসেবে সোহেল ইসলামকে দলে ভেড়ায়। এরপর একমি গ্রুপ তাদের কোচ হিসেবে রাজিন সালেহকে বেছে নেয়।

তৃতীয় ডাক পাওয়া সিটিজেন গ্রুপ প্রধান কোচ হিসেবে মিজানুর রহমান বাবুলকে দলে নেয়। এরপর অভিজ্ঞ কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে দলে ভেড়ায় ফরচুন গ্রুপ।

পঞ্চম দল হিসেবে সেভেন রিংস সিমেন্ট তাদের প্রধান কোচ হিসেবে তালহা জুবায়েরকে বেছে নেয়। সবশেষে প্রধান কোচ হিসেবে সাবেক জাতীয় ক্রিকেটার ও কোচ আব্দুর রাজ্জাককে দলে নেয় ওয়ালটন গ্রুপ।

৬ দলের আইকন ক্রিকেটাররা হলেন:

সেভেন রিংস সিমেন্ট: মুশফিকুর রহিম

ওয়ালটন: মেহেদী হাসান মিরাজ

ফরচুন গ্রুপ: তাওহীদ হৃদয়

একমি গ্রুপ: মোসাদ্দেক হোসেন সৈকত

ব্লু-স্টার: নুরুল হাসান সোহান

সিটিজেন গ্রুপ: নাঈম শেখ