০৬ জুলাই ২০২৬, ১৪:১৪
টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ
টেস্ট সিরিজে হতাশাজনক পারফরম্যান্সের পর এবার ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর মিশনে নেমেছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে আজ হারারে স্পোর্টস ক্লাব মাঠে স্বাগতিক জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে টাইগাররা।
টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ফলে আগে ব্যাট করতে নেমেছে স্বাগতিক জিম্বাবুয়ে।
বাংলাদেশের একাদশ:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মোসাদেক হোসেন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, সৌম্য সরকার ও নুরুল হাসান সোহান।
জিম্বাবুয়ের একাদশ:
বেন কারান, ব্রায়ান বেনেট, ইনোসেন্ট কাইয়া, ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা, ওয়েসলি মাধেভেরে, ক্লাইভ মাদান্দে, ব্র্যাড ইভান্স, নিউম্যান নিয়ামহুরি, রিচার্ড এনগারাভা (অধিনায়ক) ও ব্লেসিং মুজারাবানি।