অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা, পাল্টে গেল সহ-অধিনায়ক
হোম অব ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে লড়ছে বাংলাদেশ। তবে বেরসিক বৃষ্টিতে আপাতত বন্ধ ম্যাচ। এমন সময়েই অজিদের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন ঘোষিত এই স্কোয়াডে সর্বশেষ সিরিজ থেকে সাইফ উদ্দিন ও রিপন মন্ডল বাদ পড়েছেন। তবে টি-টোয়েন্টি দলে যথারীতি অধিনায়কের দায়িত্বে আছেন লিটন দাসই।
তবে লিটনের ডেপুটিতে এসেছে পরিবর্তন। এর আগে সবশেষ সিরিজগুলোতে সাইফ সহ-অধিনায়কেরর দায়িত্ব সালমালেও এবার তাওহীদ হৃদয়ের কাঁধে এই দায়িত্ব দেওয়া হয়েছে৷
এ ছাড়া তানজিদ হাসান তামিম, শরিফুল ইসলাম, শামীম হোসেন পাটোয়ারী, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, আব্দুল গাফফার সাকলাইন, পারভেজ ইমন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, নাহিদ রানা ও রিশাদ হোসেনরা প্রত্যাশিতভাবেই দলে জায়গা পেয়েছেন।
আগামী ১৭ জুন থেকে চট্টগ্রামে গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের বাকি দুটি ম্যাচ ১৯ ও ২১ মাঠে গড়াবে। সবকটি ম্যাচই বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে মাঠে গড়াবে।
বাংলাদেশ স্কোয়াড
লিটন কুমার দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মোহাম্মদ সাইফ হাসান, শামীম হোসেন, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), কাজী নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও আব্দুল গাফফার সাকলাইন।