দুই রানে দুই উইকেট হারিয়ে ধুঁকছে অস্ট্রেলিয়া
ব্যাট হাতে শেষদিকে বেশ দাপট দেখায় বাংলাদেশ। সেই রেশ ধরে রাখলেন বোলাররাও। ইনিংসের প্রথম বলেই অস্ট্রেলিয়ার স্ট্যাম্প ভেঙে দেন তাসকিন আহমেদ। কিছু বুঝে ওঠার আগেই ভাঙে ওপেনার ম্যাথু স্কটের স্ট্যাম্প। শূন্য রানে সাজঘরে ফেরেন স্কট।
তাসকিনের পর আঘাত হানেন মুস্তাফিজুর রহমানও। দ্বিতীয় ওভারে দ্বিতীয় বলে মুস্তাফিজ লেগ বিফোর করেন মার্নাস লাবুশেনকে। আম্পায়ার অবশ্য প্রথমে সাড়া দেন। রিভিউ নিয়ে উইকেট আদায় করে স্বাগতিকরা। ২ রানে ২ উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া।
এর আগে, দিনের শুরুটা হতাশা জাগানিয়া হলেও, দ্রুতই নিজেদের সামলে নিয়েছিল বাংলাদেশ। কিন্তু, মাঝে আবার ব্যাটিং ধস। শেষ দিকে ঝড় তোলেন মোসাদ্দেক হোসেন সৈকত। তিনজন পান ফিফটির দেখা। তাতে লড়াইয়ের রসদ পায় বাংলাদেশ। মিরপুরে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৫০ ওভারে ৮ উইকেটে ২৮৪ রান।