০৯ জুন ২০২৬, ১২:৫৮

ফিফটি ছুঁয়েই প্যাভিলিয়নে তামিম

তানজিদ তামিম   © সংগৃহীত

ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। তবে সেই বিপর্যয় সামলে অস্ট্রেলিয়ার বোলারদের ওপর পাল্টা চাপ তৈরি করেন নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিম। দুজনে মিলে গড়ে তোলেন ৯৪ রানের দারুণ একটি জুটি। এ সময় ফিফটি তুলে নেন তামিম। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি, নাথান এলিসের বলে ব্রাটলেটের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। তার বিদায়ে ১০৬ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। তামিমের ইনিংসটি ছিল ৭টি চার ও একটি ছক্কায় সাজানো, ৪৪ বলে করেন ৫৪ রান। 

অন্যদিকে ফিফটির পথে থাকা শান্তর সঙ্গে নতুন ব্যাটার হিসেবে ক্রিজে যোগ দেন লিটন দাস। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১০৭ রান।

এর আগে, ইনিংসের দ্বিতীয় ওভারেই প্রথম ধাক্কা খায় বাংলাদেশ। নাথান এলিসের করা ওই ওভারের দ্বিতীয় বলটি ছিল অফ স্টাম্পের কাছাকাছি ফুল লেংথ ডেলিভারি, যা পিচে পড়ার পর হঠাৎ বাইরে সরে যায়। ড্রাইভ করতে গিয়ে সাইফের ব্যাটের কানায় লেগে বল উঠে যায় স্লিপে। সেখানে ডান দিকে ঝাঁপিয়ে পড়ে দারুণ এক ক্যাচ নেন লাবুশেন।