১৯ মে ২০২৬, ০৮:০৪
বাংলাদেশের টেস্টসহ টিভিতে আজকের খেলার সময়সূচি
আজ টিভির পর্দায় রয়েছে বাংলাদেশ-পাকিস্তান টেস্টের চতুর্থ দিনের লড়াই। পাশাপাশি ঘরোয়া ফুটবলে মাঠে নামবে বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাব।
ক্রিকেটে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও নাগরিক টিভি। খেলা শুরু হবে সকাল ১০টায়।
অন্যদিকে ফুটবলে ফেডারেশন কাপে বিকাল ৫টা ৩০ মিনিটে মুখোমুখি হবে বসুন্ধরা কিংস ও মোহামেডান। ম্যাচটি সরাসরি দেখা যাবে টি স্পোর্টসে।