বিসিবি নির্বাচনের জন্য ৩ সদস্যের নির্বাচন কমিশন গঠন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬ উপলক্ষে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। বুধবার (১৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম। কমিশনের অন্য দুই সদস্য হলেন- গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের উপ-সচিব ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) এ. বি. এম. এহসানুল মামুন।
আরও পড়ুন: বাংলাদেশে বিশ্বকাপ ফুটবল দেখানো নিয়ে শঙ্কা
বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রযোজ্য নিয়ম ও বিধিমালা অনুসারে নির্বাচন কমিশন-২০২৬ সালের পরিচালনা পর্ষদ নির্বাচনসংক্রান্ত সব কার্যক্রম তদারকি ও পরিচালনা করবে। ইতোমধ্যে কাউন্সিলরদের কাছে চিঠি পাঠানো হয়েছে। কাউন্সিলর তালিকা জমা দেওয়ার শেষ সময় আগামী ১৬ মে।