১০ মে ২০২৬, ১২:৫৫

চমক রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল  © ফাইল ছবি

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষ করে বর্তমানে বিশ্রামে আছে বাংলাদেশ। টাইগ্রেসদের এখন মূল লক্ষ্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ। এজন্য আগামী ১২ মে থেকে বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প শুরু করবেন তারা। এর আগে রবিবার (১০) আইসিসির এ বড় আসরের জন্য বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঘোষিত দলে শ্রীলঙ্কা সিরিজ থেকে বাদ পড়েছেন শারমিন সুলতানা, আর দলে নতুন করে জায়গা পেয়েছেন তাজ নেহার। এ ছাড়া আর কোনো চমক নেই। 

আগামী ১২ জুন ইংল্যান্ডে শুরু হচ্ছে ১২ দলের এই বিশ্বকাপ। যেখানে কঠিন ‘এ’ গ্রুপে পড়েছে বাংলাদেশ, যেখানে প্রতিপক্ষ হিসেবে আছে ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।

আরও পড়ুন: নুর-রাশেদরা আন্দোলন করলে ছাত্রলীগ জামাত-শিবির ট্যাগ দিয়ে পেটাতো: এ বি জুবায়ের

উদ্বোধনী ম্যাচে ১২ জুন এজবাস্টনে মুখোমুখি হবে স্বাগতিক ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। একই ভেন্যুতে ১৪ জুন নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ১৭, ২০, ২৫ ও ২৮ জুন গ্রুপপর্বের বাকি ম্যাচগুলো খেলবে জ্যোতির দল।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াড
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার (উইকেটরক্ষক), সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, ঋতু মনি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, জুয়াইরিয়া ফেরদৌস এবং তাজ নেহার।