০২ মে ২০২৬, ১০:৫৯

সিরিজের ‘ফাইনাল’ ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল  © ফাইল ছবি

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৬ উইকেটের দারুণ জয়ের পর বৃষ্টির কারণে দ্বিতীয় ম্যাচটির একটি বলও মাঠে গড়ায়নি। ফলে তৃতীয় ও শেষ ম্যাচটি সিরিজ নির্ধারণী হয়ে উঠেছে, যেখানে জিতলেই সিরিজ নিশ্চিত করবে টাইগাররা। আর সিরিজ বাঁচাতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই নিউজিল্যান্ডের।

এর ফলে ফাইনালের আবহ তৈরি হয়েছে এ ম্যাচ ঘিরে। আবহাওয়া নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। আগের ম্যাচের মতো শেষ ম্যাচটিও বৃষ্টিতে ভেস্তে যেতে পারে। যদিও বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম। এ ছাড়া টানা বৃষ্টির কারণে উইকেটও স্বাভাবিক মিরপুরের মতো আচরণ নাও করতে পারে।

ধারণা করা হচ্ছে, প্রথম ম্যাচের একাদশই ধরে রাখবে বাংলাদেশ। অন্যদিকে, একাদশে কিছু পরিবর্তন আনতে পারে নিউজিল্যান্ড দল। সবকিছু অনুকূলে থাকলে শনিবার (২ মে) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচটি। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

আরও পড়ুন: বিশ্বকাপ যুক্তরাষ্ট্রেই খেলবে ইরান, নিশ্চিত করলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো

দুই দলের সম্ভাব্য একাদশ
বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, রিপন মণ্ডল।

নিউজিল্যান্ড: টিম রবিনসন, কাটেনে ক্লার্ক, ড্যান ক্লেভার, নিক কেলি (অধিনায়ক), বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি/জেডন লেনক্স, বেন লিস্টার, ম্যাট ফিশার।