০২ মার্চ ২০২৬, ১৩:৩০

সেমিফাইনালে কে কার মুখোমুখি, ম্যাচ কবে

বিশ্বকাপ ট্রফি   © সংগৃহীত

শেষের পথে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। গ্রুপ পর্ব ও সুপার এইট পেরিয়ে এখন নকআউট রোমাঞ্চের সামনে দাঁড়িয়ে বৈশ্বিক এই মহারণ। ২০ দলের এই টুর্নামেন্টে এখন কেবল চারটি দল দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ভারত ও নিউজিল্যান্ড টিকে আছে। এখান থেকেই দুই ফাইনালিস্ট নির্ধারিত হবে।

রবিবার (১ মার্চ) সুপার এইটের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে গ্রুপ-১ এর রানার্স-আপ হিসেবে শেষ চারে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। আগামী ৫ মার্চ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দু'বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে খেলবে স্বাগতিকরা। 

এর আগে, আসরের প্রথম সেমিফাইনালে ৪ মার্চ কলকাতার ইডেন গার্ডেনে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে দক্ষিণ আফ্রিকা। এ ছাড়া ৮ মার্চ আহমেদাবাদে গড়াবে শিরোপা নির্ধারণী ফাইনাল।  

নকআউট পর্বের সূচি:

প্রথম সেমিফাইনাল
দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড
৪ মার্চ, কলকাতা, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট

দ্বিতীয় সেমিফাইনাল
ইংল্যান্ড-ভারত
৫ মার্চ, মুম্বাই, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট

ফাইনাল
৮ মার্চ, আহমেদাবাদ, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট