১২ জানুয়ারি ২০২৬, ২০:০২

অল্পতেই থামল ঢাকা ক্যাপিটালস, রিপনের হ্যাটট্রিক

অল্পতেই থামল ঢাকা ক্যাপিটালস, রিপনের হ্যাটট্রিক  © টিডিসি ফটো

চলমান বিপিএলে সিলেট পর্বের শেষ ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের সামনে ১৩২ রানের লক্ষ্য দাঁড় করিয়েছে ঢাকা ক্যাপিটালস। ব্যাট হাতে ঢাকার হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন উসমান খান, তবে অন্য ব্যাটাররা উল্লেখযোগ্য অবদান রাখতে ব্যর্থ হন।

অন্যদিকে বল হাতে রাজশাহীর হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখান আবদুল গাফফার সাকলাইন। এছাড়া হ্যাটট্রিক করে ঢাকার ইনিংস ভেঙে দেন রিপন মণ্ডল।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পেলেও তা ধরে রাখতে পারেনি ঢাকা ক্যাপিটালস। উসমান খান ও আব্দুল্লাহ আল মামুনের ব্যাটে পাওয়ার প্লেতে ৫৪ রান তোলে দলটি। ২৭ বলে ৪১ রান করা উসমান খান আউট হওয়ার পরই নিয়মিত উইকেট হারাতে থাকে ঢাকা। 

পরে সাইফ হাসান গোল্ডেন ডাক, আর অধিনায়ক মিঠুন করেন ১৩ রান। শেষদিকে কিছু চেষ্টা হলেও ১৩১ রানেই অলআউট হয় ঢাকা। 

রাজশাহীর হয়ে আবদুল গাফফার সাকলাইন নেন ৪ উইকেট, হ্যাটট্রিক করেন রিপন মন্ডল।