২৬ নভেম্বর ২০২৬, ২০:৩৬
চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট
রাজধানীর চকবাজারে ছয়তলা একটি ভবনের চতুর্থ তলায় প্লাস্টিকের গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শামসুল হক টাওয়ারের বিপরীতে ছোট কাটারা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের স্টেশন অফিসার মো. তালহা বিন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।