মেনস ডে উপলক্ষে পিৎজা হাটে পুরুষ সঙ্গীর জন্য ফ্রি মিল
আন্তর্জাতিক পুরুষ দিবস (মেনস ডে) উপলক্ষে দেশের পিৎজা প্রেমীদের জন্য বিশেষ অফার ঘোষণা করেছে আন্তর্জাতিক রেস্তোরাঁ চেইন পিৎজা হাট। আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) যেকোনো পুরুষ সঙ্গীকে নিয়ে পিৎজা হাটে গেলে নির্ধারিত শর্ত সাপেক্ষে তার জন্য থাকছে একটি কমপ্লিমেন্টারি ফ্রি মিল।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষ এই দিনে বাবা, ভাই, ছেলে, স্বামী কিংবা বন্ধুকে সঙ্গে নিয়ে দেশের যেকোনো পিৎজা হাট আউটলেটে গেলে অফারটি উপভোগ করা যাবে। ফ্রি এই মিলটিতে থাকছে একটি পারসোনাল প্যান আল্টিমেট হট চিকেন পিৎজা, দুই পিস গার্লিক ব্রেড উইথ চিজ এবং এক গ্লাস পেপসি।
অফারটি পেতে হলে পুরুষ সঙ্গীকে নিয়ে আউটলেটে এসে মূল মেনু থেকে যেকোনো একটি পিৎজা অথবা অ্যাপেটাইজার অর্ডার করতে হবে। ওই অর্ডারের সঙ্গেই পুরুষ সঙ্গীর জন্য ফ্রি মিলটি পরিবেশন করা হবে। তবে শুধু পানীয় অর্ডারের ক্ষেত্রে এই বিশেষ অফারটি প্রযোজ্য হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।