০৩ নভেম্বর ২০২৬, ১০:২২
শিশুদের পাসপোর্ট নিয়ে যে বার্তা দিল মার্কিন দূতাবাস
শিশুদের পাসপোর্টের মেয়াদ ১০ বছর নয়, মাত্র ৫ বছর। তাই সন্তানের পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার তারিখ খেয়াল রেখে সময়মতো নবায়নের পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস।
মঙ্গলবার (৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে অভিভাবকদের উদ্দেশে এ পরামর্শ দেয় ইউএস অ্যাম্বাসি ঢাকা।
পোস্টে অভিভাবকদের উদ্দেশে দূতাবাস জানায়, ‘অভিভাবকেরা, মনে রাখবেন: যুক্তরাষ্ট্রে শিশুদের পাসপোর্টের মেয়াদ ১০ বছর নয়, মাত্র ৫ বছর। আর দেখতে দেখতেই এই সময় পার হয়ে যায়!
তাই সন্তানের পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার তারিখ দেখে রাখুন এবং সময়মতো নবায়ন করুন।’