১৩ অক্টোবর ২০২৬, ২১:১৪
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ মারা গেছেন
বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতা ও সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিঊন। তিনি ফুসফুসের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছিলেন।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছেন তার ছেলে ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভির আহমেদ রবিন।
রবিন জানান, তার বাবার নামাজে জানাজা আগামীকাল বুধবার (১৪ অক্টোবর) বাদ যোহর শ্যামপুর কদমতলীর লাল মসজিদে অনুষ্ঠিত হবে।
২০০১ সালে সালাহউদ্দিন আহমেদ ঢাকা-৪ আসনের (ডেমরা-শ্যামপুর এলাকা) সংসদ সদস্য ছিলেন। এছাড়া তিনি কেন্দ্রীয় বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক ছিলেন।