২৩ আগস্ট ২০২৬, ০২:১০

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

মোহাম্মদ মোস্তফা কামাল খান ও ক্যশৈনু  © সংগৃহীত ও সম্পাদিত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও ও পল্টন মডেল থানার অফিসার ইনচার্জকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে। তাদের দুজনকে ডিএমপির কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তর, সদর দপ্তর ও প্রশাসন বিভাগে সংযুক্ত করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক আদেশে তাদের প্রত্যাহার করা হয়।

প্রত্যাহার হওয়া দুই কর্মকর্তা হলেন— তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (নিরস্ত্র পুলিশ পরিদর্শক) ক্যশৈনু এবং পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ (নিরস্ত্র পুলিশ পরিদর্শক) মোহাম্মদ মোস্তফা কামাল খান।

ডিএমপি সূত্রে জানা যায়, প্রশাসনিক প্রয়োজনে তাদের বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে কেন্দ্রীয় সংরক্ষণ বিভাগে যুক্ত করা হয়েছে।

আদেশে আরও উল্লেখ করা হয়, ২২ আগস্ট ২০২৬ তারিখ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে।