১৮ জুলাই ২০২৬, ১৭:২৩

শুটিং ফেডারেশনের নতুন সভাপতি লে. জেনারেল মাইদুর রহমান, সম্পাদক সফিক শামীম

নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক  © সংগৃহীত

লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ মাইদুর রহমানকে সভাপতি এবং সফিক শামীমকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ শুটিং ফেডারেশনের ২৯ সদস্য বিশিষ্ট নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। শনিবার (১৮ জুলাই) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, ফেডারেশনের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের লক্ষ্যে বিদ্যমান অ্যাডহক কমিটি যথাযথভাবে দায়িত্ব পালন করতে ব্যর্থ হওয়ায় জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৬) অনুযায়ী পরিষদের চেয়ারম্যানের ক্ষমতাবলে কমিটি ভেঙে দেওয়া হয়েছে।

একই সঙ্গে ২৯ সদস্যের নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ মাইনুর রহমানকে। 

এছাড়াও সহসভাপতি হিসেবে রয়েছেন- ইশতিয়াক আহমেদ বাবলু (ব্রিগেডিয়ার জেনারেল), মোতাহের হোসেন (আইজিপি, প্রিজন), মোহাম্মদ ফরিদ আলম (সদস্য, রাজধানী শুটিং ক্লাব), ইমরান চৌধুরী (ক্রীড়া সংগঠক) এবং মুহাম্মদ কামরুল হাসান (সাবেক সভাপতি, সিরাজগঞ্জ শুটিং ক্লাব)।

সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন রাজধানী রাইফেল ক্লাবের সদস্য ও ল্যাবএইড গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সাকিফ শামীম।

যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন- আন্তর্জাতিক স্বর্ণপদকপ্রাপ্ত সাবেক শ্যুটার ও ক্রীড়া সংগঠক শারমিন আক্তার রত্না, ক্রীড়া সংগঠক ডি এম রফিকুল ইসলাম রাজিব।

কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন- কিশোরগঞ্জ রাইফেল ক্লাবের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মাহফুজুল ইসলাম জানু।

এছাড়া নবগঠিত কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন, মো. উজ্জ্বল হোসেন (সিনিয়র সহকারী সচিব), ডা. মোহাম্মদ আবু নাসের (ডেপুটি ডিরেক্টর, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়), কাজী ফাহাদ মোস্তফা (ক্রীড়া সংগঠক), হাসেন আলী (সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, রাজশাহী রাইফেল ক্লাব),  সাহেদ আহমেদ (ক্রীড়া সংগঠক), মো. আব্দুর রাফিউল আলম (অতিরিক্ত জেলা প্রশাসক), মোহাম্মদ সাইফুল আলম চৌধুরী রিংকি (আন্তর্জাতিক স্বর্ণপদকপ্রাপ্ত সাবেক শ্যুটার), হাবিবুর রহমান (সেক্রেটারি, কুমিল্লা রাইফেল ক্লাব), রাজিব হাসান (ডিরেক্টর, দুদক), আসিফ হোসেন খান (আন্তর্জাতিক স্বর্ণপদক ও জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক শ্যুটার), সায়মা ফিরোজ (মেম্বার, জুরি অ্যান্ড জাজেস), মঈন ইকবাল (সেক্রেটারি, শুটারস শুটিং ক্লাব), মোহাম্মদ আব্দুল হান্নান (সেক্রেটারি, পাবনা রাইফেল ক্লাব), শাহ আবদুল্লাহ মাসুদ (সেক্রেটারি, জামালপুর রাইফেল ক্লাব), শহিদুজ্জামান (সেক্রেটারি, ময়মনসিংহ রাইফেল ক্লাব), রফিক আহমেদ (জয়েন্ট সেক্রেটারি, ঝিনাইদহ রাইফেল ক্লাব), মোহাম্মদ মাহফুজুর রহমান (সেক্রেটারি, পঞ্চগড় রাইফেল ক্লাব), বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন চৌধুরী (সেক্রেটারি, কাপ্তাই রাইফেল ক্লাব), মো. ইব্রাহিম রানা (সাবেক শ্যুটার ও ক্রীড়া সংগঠক)।

আদেশে আরও বলা হয়েছে, নবগঠিত অ্যাডহক কমিটি আদেশ জারির পরবর্তী তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ আদেশ ১৮ জুলাই থেকে তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।