১৮ মে ২০২৬, ২১:১৮
ঈদে পত্রিকা বন্ধ থাকবে ৫ দিন
আসন্ন কোরবানির ঈদে সকাল প্রকার প্রিন্ট পত্রিকা ৫ দিন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে দেশের প্রিন্ট পত্রিকা মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। আজ সোমবার (১৮ মে) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
নোয়াবের পক্ষ থেকে জানানো হয়, ‘সংগঠনটির নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে সকল পত্রিকা ২৬ মে থেকে ৩০ মে পর্যন্ত পত্রিকার সকল কার্যক্রম বন্ধ থাকবে।’
সেখানে আরও জানানো হয়, ‘এ অবস্থায় আগামী ২৭-৩১ মে পর্যন্ত কোনো পত্রিকা প্রকাশিত হবে না।’
উল্লেখ্য, আজ সোমবার দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। তাতে আগামী ২৮ মে দেশে ঈদুল আযহা উদযাপিত হবে।