১৩ মে ২০২৬, ২০:৫৮

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি মোসলেহ উদ্দিন ও সম্পাদক শামীমা পারভীন

আইজি মোসলেহ উদ্দিন আহমদ ও পুলিশ সুপার শামীমা পারভীন  © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি পদে সিআইডির অতিরিক্ত আইজি মোসলেহ উদ্দিন আহমদ এবং সাধারণ সম্পাদক পদে ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগামী এক বছরের জন্য নির্বাচিত হয়েছেন।

বুধবার (১৩ মে) বিকেলে পুলিশ সপ্তাহ ২০২৬-এর চতুর্থ ও শেষ দিনে রাজারবাগ পুলিশ লাইন্সের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী ১৫ দিনের মধ্যে অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ও অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক মো. আলী হোসেন ফকিরের কাছে উপস্থাপন করবেন।

অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন। এ সময় অ্যাসোসিয়েশনের সদস্যরা উপস্থিত ছিলেন।