০৭ মে ২০২৬, ২৩:৩৮

ঈদ-উল আজহার ছুটি নিয়ে যে সিদ্ধান্ত নিল মন্ত্রিসভা

ঈদ-উল আজহার ছুটি নিয়ে যে সিদ্ধান্ত নিল মন্ত্রিসভা  © সংগৃহীত

আসন্ন ঈদ-উল আজহার ছুটি ৭ দিন নির্ধারণ করেছে সরকার। আজ বৃহস্পতিবার (৭ মে) রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, আগামী ২৫ থেকে ৩১ মে ঈদ-উল আজহা উপলক্ষে ছুটি থাকবে। এর আগে ২৩ মের (শনিবার) সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, আসন্ন পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে আগামী ২৫ থেকে ৩১ মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে।