১৭ মার্চ ২০২৬, ১২:৫৪
ঈদের ছুটিতে মেট্রোরেল কবে-কখন চলবে?
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি শুরু হয়েছে মঙ্গলবার থেকে। এই ছুটিতে মেট্রোরেল চলাচলের সূচি নিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
সোমবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। তবে ঈদের পরদিন থেকে নির্ধারিত সময়সূচি অনুযায়ী আবারও মেট্রোরেল চলাচল শুরু হবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হতে পারে। সম্ভাব্য এই তারিখ বিবেচনায় নিয়ে এবং ১৭ মার্চ পবিত্র শবে কদরের ছুটি যুক্ত হয়ে এবার সরকারি চাকরিজীবীরা টানা সাত দিনের ছুটি পাচ্ছেন।