১২ নভেম্বর ২০২৬, ২০:১৮

‘প্রস্তাব করা সব উপজেলায় একটি করে মহিলা কলেজ দেওয়া হোক’

সংসদ অধিবেশন  © ফাইল ছবি

জাতীয় সংসদে একাধিক সংসদ সদস্য নিজ আসনের একটি করে মহিলা কলেজ স্থাপনের প্রস্তাব দিয়েছেন। এই প্রস্তাবের যুক্তি তুলে ধরেছে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল ‘প্রস্তাব করা’ সব উপজেলায় একটি করে মহিলা কলেজ স্থাপনের দাবি করেছেন।

আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে সংসদ অধিবেশনে এ ঘটনা দাবি করেন নরসিংদী-৫ আসনের এই সংসদ সদস্য।

সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, আমি কুমিল্লার লাকসাম উপজেলার মাননীয় সংসদ সদস্যের প্রস্তাবের সাথে একমত পোষণ করছি এবং সেই সাথে সংযুক্ত করছি যে যদি নারী শিক্ষার বিকাশ ঘটাতে চাই। নারীদেরকে যদি আমরা কলেজ পর্যন্ত ফ্রি পড়াতে চাই। তাহলে শিক্ষাপ্রতিষ্ঠান না থাকলে শিক্ষা ফ্রি করে দিয়ে লাভ কী?

তিনি বলেন, আমার আসনের ২৪টি ইউনিয়নে আছে একটি মাত্র মহিলা কলেজ। তাও এক কোণায়। আর বাকি মহিলারা তো কলেজ থেকে পাশ করে তারা নরসিংদী কলেজ যেতে পারে না, অনেক দূর। এজন্য কলেজের পর ৭০ শতাংশ মেয়েদের বিয়ে হয়ে যায়। না হলে ঘরে বসে যায়।

ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বলেন, আমি যদি শিক্ষা ব্যবস্থা ফ্রি করে দিই, আমাদের কলেজ করতে হবে। প্রতিষ্ঠান করতে হবে। এই কয়েকটা প্রতিষ্ঠান করলে দোষ কী? কাজেই যারা যারা প্রস্তাব করেছেন, তাদের সবার এলাকায় একটা করে মহিলা কলেজ করে দেওয়া হোক এবং নারী শিক্ষা বিকাশ করা হোক।