শেরপুর সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে শেরপুর সরকারি কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কলেজ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় কলেজে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর খাজা মো. জিয়াউল হক। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মো. আক্রাম হোছাইন এবং শিক্ষক পরিষদের সম্পাদক ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আজহারুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা বিভাগের প্রধান ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ আনোয়ার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মমিনুল ইসলাম।
আলোচনা সভায় বক্তব্য দেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আল-আমিন, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল কাদের, দর্শন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মোখলেছুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক সাইদুর রহমান এবং শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রায়হান ইসলাম রাব্বি।
এ সময় আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর শিব শংকর কারুয়া ও প্রাণিবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর সাহানা আক্তারসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।