২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪২
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নতুন অধ্যক্ষ ফাতেমা জোহরা
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির সিনিয়র শিক্ষক ও উপাধ্যক্ষ ফাতেমা জোহরা। আগামী ১ অক্টোবর থেকে এ নিয়োগ কার্যকর হবে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিচালনা নির্দেশাবলী-২০২২-এর তৃতীয় অধ্যায়ের অনুচ্ছেদ ৩(১২), তফসিল ‘ক’-এ বর্ণিত অধ্যক্ষ নিয়োগের নীতিমালার ‘খ’ অনুযায়ী ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের সিনিয়র শিক্ষক উপাধ্যক্ষ ফাতেমা জোহরাকে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ-এর অধ্যক্ষ হিসেবে নির্দেশক্রমে নিয়োগ প্রদান করা হলো। এ আদেশ আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে।