২৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫০

একাদশে ৪ কোটায় ভর্তিযোগ্য শিক্ষার্থীর তালিকা প্রকাশ

কলেজ ভর্তি  © টিডিসি

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে প্রতিবন্ধী, সাংস্কৃতিক, খেলাধুলা ও প্রবাসী কোটায় আবেদন করা শিক্ষার্থীদের ম্যানুয়াল পদ্ধতিতে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট কলেজগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির লক্ষ্যে প্রতিবন্ধী, সাংস্কৃতিক, খেলাধুলা ও প্রবাসী কোটায় আবেদন করা শিক্ষার্থীদের তালিকা অনুযায়ী সংশ্লিষ্ট কলেজে ম্যানুয়াল পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এ জন্য তালিকায় থাকা শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ সংশ্লিষ্ট কলেজে গিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। পত্রটি ইস্যুর তারিখ থেকে ১০ কর্মদিবসের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ করতে বলা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষকে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।

প্রকাশিত তালিকা দেখতে ক্লিক করুন Dhaka Education Board_Quota.pdf