একাদশে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জরুরি নির্দেশনা নটর ডেম কলেজের
২০২৬–২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে নটর ডেম কলেজে ভর্তিকৃত শিক্ষার্থীদের কাগজপত্র আগামী ১৮ সেপ্টেম্বর জমা নেওয়া হবে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) কলেজের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৮ই সেপ্টেম্বর ভর্তি ফরমসহ অন্যান্য কাগজ-পত্র কলেজে জমা নেওয়া হবে। ফরম জমা দেওয়ার সময় ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি পরীক্ষা পাসের নম্বরপত্রের প্রিন্টআউট কপি, স্কুলের প্রশংসাপত্রের ফটোকপি, এসএসসি পরীক্ষার মূল প্রবেশপত্র, জন্ম নিবন্ধন সনদপত্র ফটোকপি (বাংলা/ইংরেজি) এবং সাম্প্রতিক তোলা ১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সঙ্গে আনতে হবে।
এতে আরও বলা হয়, কাগজ-পত্র জমা প্রদান সাপেক্ষে ওইদিন কলেজ থেকে ইউনিফর্মের জন্য কাপড়, ব্যাগ ও খাতা- কলম ইত্যাদি দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের নির্ধারিত সময় ও বুথ/কক্ষ নম্বর অনুসরণ করতে বলা হয়েছে।
সময়সূচি দেখুন: