হলি ক্রস কলেজের সিলেকশন টেস্টের আগে যেসব কাগজপত্র নিবেন
হলি ক্রস কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির সিলেকশন টেস্টে অংশ নিতে শিক্ষার্থীদের নির্ধারিত কিছু কাগজপত্র সঙ্গে নিয়ে পরীক্ষার হলে যেতে হবে। একইসঙ্গে পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ঘড়িসহ কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নেওয়া যাবে না।
১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত কলেজের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
যেসব কাগজপত্র জমা দিতে হবে:
১. ডাউনলোড করা আবেদন ফরম: সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি স্ট্যাপলার করে বাম পাশে সংযুক্ত করতে হবে।
২. এসএসসি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি।
৩. অনলাইন ট্রান্সক্রিপ্টের কপি।
আরও দেখুন: মহাখালীতে আগুন লাগা ভবনে রয়েছে বৈদ্যুতিক সাব-স্টেশন
উল্লিখিত সব কাগজপত্র একত্রে স্ট্যাপলার করে প্রতিটি কাগজের ডান পাশের কোণে অ্যাপ্লিকেশন আইডি নম্বর লিখে আনতে হবে। সিলেকশন টেস্ট হলে অবশ্যই এসব কাগজপত্র জমা দিতে হবে।
পরীক্ষার হলে যা আনতে হবে: সিলেকশন টেস্টের দিন শিক্ষার্থীদের সঙ্গে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র (অ্যাডমিট কার্ড), কলম, পেনসিল, রাবার ও স্কেল আনতে হবে। এসব একটি ক্লিয়ার ফাইলে করে আনতে বলা হয়েছে।
যেসব জিনিস আনা যাবে না: পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ঘড়ি বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে আনা যাবে না।
কলেজের অধ্যক্ষ স্বাক্ষরিত ওই জরুরি বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা মেনে সিলেকশন টেস্টে অংশ নেওয়ার জন্য শিক্ষার্থীদের বলা হয়েছে।
বিস্তারিত জানতে নিচে দেখুন।