০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২০

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ অ্যালামনাই রিইউনিয়ন ২০২৬ অনুষ্ঠিত

পুনর্মিলনী অনুষ্ঠানে আগত অতিথি ও প্রাক্তনরা  © সম্পাদিত

প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ (ডিআইসি) অ্যালামনাই রিইউনিয়ন ২০২৬। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর সোবহানবাগের ড্যাফোডিল প্লাজার ৭১ মিলনায়তনে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম আর কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আখতারুজ্জামান। এক পর্যায়ে যোগ দেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. সবুর খান।

কলেজের অধ্যক্ষ কর্নেল মো. সাদিকুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ, বর্তমান শিক্ষকবৃন্দ, সাবেক অধ্যক্ষ ও সাবেক শিক্ষকবৃন্দ এবং বিপুলসংখ্যক প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।

পুনর্মিলনীতে প্রাক্তন শিক্ষার্থীরা দীর্ঘদিন পর একত্রিত হয়ে স্মৃতিচারণ, পারস্পরিক মতবিনিময় ও আনন্দ-উচ্ছ্বাসে অংশ নেন। একই সঙ্গে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং একটি শক্তিশালী ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পুনর্মিলনীর থিম ছিল—রিকানেক্ট, রিমেমবার, রাইজ।

‘ওয়ান্স আ ডিআইসিয়ান, অলওয়েজ আ ডিআইসিয়ান’—এই প্রত্যয়ে আয়োজিত এ পুনর্মিলনী প্রাক্তন শিক্ষার্থীদের জন্য একটি আনন্দঘন ও স্মরণীয় মিলনমেলায় পরিণত হয়।