সর্বনিম্ন ৫ ও সর্বোচ্চ ১০ কলেজে আবেদন, কলেজে ভর্তির ওয়েবসাইট প্রকাশ করল বোর্ড
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের অনলাইন লিংক বা ওয়েবসাইটের ঠিকানা প্রকাশ করা হয়েছে। ভর্তির যোগ্যতা সাপেক্ষে শিক্ষার্থীরা সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ দশটি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে আবেদন করা যাবে।
সোমবার (৩১ আগস্ট) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এর আওতাভুক্ত উচ্চমাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং সমমানের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে নির্ধারিত ভর্তি ওয়েবসাইট: https://xiclassadmission.gov.bd -তে প্রদত্ত পূর্ণাঙ্গ নির্দেশিকা অনুসরণ করতে হবে।
এতে বলা হয়, সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকগণ ভর্তির যোগ্যতা সাপেক্ষে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ/সমমানের প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন।
এতে আরও বলা হয়, বোর্ডের নির্ধারিত ভর্তি ওয়েবসাইট ব্যতীত অন্য কোনো ফেইক ওয়েবসাইটের বিজ্ঞাপন হতে কোনো শিক্ষার্থী ও অভিভাবক প্রতারিত হলে বোর্ড কর্তৃপক্ষ কোনোক্রমেই এর দায় বহন করবে না ।