২৫ আগস্ট ২০২৬, ১৪:৫২

এস ও এস হারম্যান মেইনার কলেজে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, জানা গেল আসন সংখ্যা

এস ও এস হারম্যান মেইনার কলেজ  © টিডিসি সম্পাদিত

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজধানীর এস ও এস হারম্যান মেইনার কলেজ। আজ মঙ্গলবার কলেজটির অধ্যক্ষ রাফিয়া আক্তারের সই করা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এস ও এস হারম্যান মেইনার কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগে বাংলা মাধ্যমে মোট ১৫০ জন ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। এই কলেজ থেকে পাশ করা ছাত্র-ছাত্রীদের অগ্রাধিকার ভিত্তিতে ভর্তি করা হবে (ন্যূনতম জিপিএ ৪.৫০ থাকতে হবে)।  অবশিষ্ট আসনসমূহে ভর্তির জন্য আবেদনকৃত শিক্ষার্থীদের উচ্চতর গণিত ও জীববিজ্ঞানসহ বিজ্ঞান বিভাগে জিপিএ ৫.০০ থাকতে হবে। 

আবেদন যেভাবে— 

ভর্তিচ্ছুদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ২ সেপ্টেম্বর ভর্তি আবেদন শুরু হয়ে চলবে ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত। তবে পুনঃনিরীক্ষণসহ পুনঃমূল্যায়নের জন্য যারা আবেদন করবে, আবেদনের যোগ্য হলে তাদেরও এই সময়ের মধ্যে আবেদন করতে হবে।

পুনঃনিরীক্ষণসহ পুনঃমূল্যায়নে ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ ১২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চলবে ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। 

পছন্দক্রম পরিবর্তন ১২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চলবে ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত। নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ ১৬ সেপ্টেম্বর রাত ৮টায়। 

শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চিতকরণ (শিক্ষার্থী নির্বাচন না করলে নির্বাচন এবং আবেদন বাতিল হবে) নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশের পর থেকে ১৮ সেপ্টেম্বর শুক্রবার রাত ৮:০০টা পর্যন্ত। পছন্দক্রম অনুযায়ী মাইগ্রেশনের ফল প্রকাশ ১৯ সেপ্টেম্বর শনিবার রাত ৮টায়।

ভর্তি ২০ সেপ্টেম্বর (রবিবার) থেকে শুরু হয়ে চলবে ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) পর্যন্ত। আর ক্লাস শুরু ২৩ সেপ্টেম্বর (বুধবার) থেকে। 

অনলাইন ব্যতীত ম্যানুয়ালি কোনো ভর্তি কার্যক্রম করা হবে না। মেধা এবং পছন্দক্রম অনুসারে শিক্ষার্থী নির্দিষ্ট কলেজে ভর্তির জন্য মনোনীত হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।