০৯ আগস্ট ২০২৬, ১৬:৪২

একাদশ শ্রেণিতে ভর্তি: রাজশাহী বিভাগের সেরা ২০ কলেজ

একাদশে ভর্তি  © সংগৃহীত

আগামীকাল সোমবার (১০ আগস্ট) চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে। এরপর পছন্দের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে প্রতিযোগিতা শুরু হবে। তখন সবচেয়ে বড় প্রশ্ন থাকে একাদশ শ্রেণিতে কোন কলেজে আবেদন করবেন? কোন কলেজ ফলাফল ও শিক্ষার মানে সেরা, কোন কলেজে ভর্তির বেশি সুযোগ ভর্তির সুযোগ বেশি থাকবে? এই সিদ্ধান্তকে সহজ করতে আজ আমরা রাজশাহী বিভাগের কলেজ সম্পর্কে জানবো। 

রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় সরকারি, বেসরকারি ও ক্যান্টনমেন্ট পরিচালিত বেশ কিছু ঐতিহ্যবাহী ও পরিচিত কলেজ রয়েছে। উচ্চমাধ্যমিক কার্যক্রম, ঐতিহ্য, শিক্ষার পরিবেশ ও সামগ্রিক সুনামের বিবেচনায় রাজশাহী বিভাগের উল্লেখযোগ্য ২০টি কলেজের তালিকা নিচে দেওয়া হলো।

১. সরকারি আজিজুল হক কলেজ
বগুড়া শহরের অন্যতম ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি আজিজুল হক কলেজ। কলেজটি বগুড়া শহরের কামারগারিতে অবস্থিত। এ কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত। 

২. নিউ গভ. ডিগ্রি কলেজ
রাজশাহী শহরের অন্যতম পরিচিত সরকারি কলেজ নিউ গভ. ডিগ্রি কলেজ। এটি রাজশাহী শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। প্রতিষ্ঠার সময় এটি শুধু উচ্চ মাধ্যমিক পর্যন্ত ছিল। তখন কলেজটির নাম ছিল সরকারি ইন্টারমিডিয়েট কলেজ। পরে এটির নাম পরিবর্তন করে রাখা হয় নিউ গভ. ডিগ্রি কলেজ। 

৩. সরকারি মজিবর রহমান ভাণ্ডারি মহিলা কলেজ
বগুড়া সদর উপজেলার ফুলবাড়ি এলাকায় অবস্থিত সরকারি মজিবর রহমান ভান্ডারী মহিলা কলেজটি ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত। কলেজটির পূর্বনাম ছিল সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ। এইচএসসির ফলাফলে কলেজটি তার গৌরবময় অবস্থান ধরে রেখেছে। 

৪. রাজশাহী সরকারি সিটি কলেজ
রাজশাহী বোর্ডের অন্যতম সেরা আরেকটি কলেজ হলো রাজশাহী সরকারি সিটি কলেজ। এটি রাজশাহী শহরের রাজারহাতা এলাকায় অবস্থিত। কলেজটি দীর্ঘদিন ধরে তার সাফল্য বজায় রেখে গর্বের সঙ্গে পথ চলছে। 

৫. সরকারি শাহ্ সুলতান কলেজ
রাজশাহী বোর্ডের অন্যতম স্বনামধন্য আরেকটি কলেজ হলো সরকারি শাহ্ সুলতান কলেজ। ঐতিহ্যবাহী কলেজটি বগুড়া শহরে অবস্থিত। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান।

৬. রাজশাহী সরকারি মহিলা কলেজ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজশাহী বোর্ডে মেয়েদের জন্য অন্যতম সেরা একটি শিক্ষাপ্রতিষ্ঠান হলো রাজশাহী সরকারি মহিলা কলেজ। কলেজটি রাজশাহী জেলা শহরে অবস্থিত। শিক্ষার মান দীর্ঘদিন সফলতার সঙ্গে ধরে রেখেছে কলেজটি।

৭. বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ
রাজশাহী শিক্ষা বোর্ডের সেরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একটি হলো বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এটি বগুড়ার শাজাহানপুর উপজেলার বগুড়া সেনানিবাসের ভেতরে অবস্থিত।

৮. সরকারি শহীদ বুলবুল কলেজ
রাজশাহী বোর্ডের অন্যতম স্বনামধন্য আরেকটি কলেজ হলো সরকারি শহীদ বুলবুল কলেজ। এটি পাবনা জেলার অন্যতম একটি শিক্ষাপ্রতিষ্ঠান। কলেজটির পূর্ব নাম ছিল ইসলামিয়া কলেজ। অন্যতম এ শিক্ষাপ্রতিষ্ঠানটি পাবনা জেলার আতাইকুলা সড়কে অবস্থিত।

৯. নওগাঁ সরকারি কলেজ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজশাহী বোর্ডের অন্যতম সেরা আরও একটি শিক্ষাপ্রতিষ্ঠান হলো নওগাঁ সরকারি কলেজ। কলেজটি নওগাঁ শহরের ডিগ্রির মোড় নামক স্থানে অবস্থিত। এইচএসসির ফলাফলে কলেজটি তার গৌরবময় অবস্থান ধরে রেখেছে।

১০. সিরাজগঞ্জ সরকারি কলেজ
দেশের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একটি সিরাজগঞ্জ সরকারি কলেজ। কলেজটি সিরাজগঞ্জ জেলার যমুনা নদী থেকে ৫০০ মিটার পশ্চিমে সিরাজগঞ্জ শহরের উত্তর পার্শ্বে অবস্থিত। কলেজটিতে উচ্চ মাধ্যামিক ছাড়াও স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে নানা বিষয়ে পাঠদান করা হয়। 

১১. রাজশাহী কলেজ
রাজশাহী শিক্ষা বোর্ডর অন্যতম ঐতিহ্যবাহী ও প্রাচীন সরকারি শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী কলেজ। কলেজটি রাজশাহী শহরে অবস্থিত। ঢাকা ও চট্টগ্রামের পরে এটি দেশের তৃতীয় প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান। 

১২. সরকারি এডওয়ার্ড কলেজ
দেশের ঐতিহাসিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একটি সরকারি এডওয়ার্ড কলেজ। এটি পাবনা জেলা শহরে অবস্থিত। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর মধ্যে অন্যতম। শিক্ষার মান দীর্ঘদিন সফলতার সঙ্গে ধরে রেখেছে কলেজটি। 

১৩. জয়পুরহাট সরকারি কলেজ
দেশের উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অন্যতম একটি জয়পুরহাট সরকারি কলেজ। স্নাতক ও স্নাতকোত্তরের পাশাপাশি কলেজটিতে উচ্চ মাধ্যমিক পাঠদান চালু রয়েছে। স্বনামধন্য এ প্রতিষ্ঠানটি জয়পুরহাট জেলা শহরের রেলওয়ে স্টেশনের অদুরে অবস্থিত। 

১৪. শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজ
রাজশাহী শিক্ষা বোর্ডর অন্যতম সেরা প্রতিষ্ঠানগুলোর আরেকটি হলো শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজ। কলেজটি রাজশাহী জেলা শহরের উপশহরে অবস্থিত। এইচএসসির ফলাফলে কলেজটি তার গৌরবময় অবস্থান ধরে রেখেছে। 

১৫. আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ

আর্মড পুলিশ ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় পরিচালিত সেরা কলেজদের একটি আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ। এটি বগুড়া জেলা শহরের সাতমাথা থেকে উত্তরে ভাষা সৈনিক গাজীউল হক সড়ক সংলগ্ন নিশিন্দারা আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদর দপ্তরের উত্তর পার্শ্বে অবস্থিত। এটি রাজশাহী বোর্ডের মধ্যে অন্যতম সেরা একটি কলেজ।

১৬. কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ

কাদিরাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড কর্তৃক পরিচালিত একটি স্বায়ত্তশাসিত উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান হলো কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ। এটি নাটোর জেলার বাগাতিপারা থানার দয়ারামপুর ইউনিয়নে অবস্থিত। এ শিক্ষাপ্রতিষ্ঠানটি শুধু সেনা সদস্যদের সন্তানদের জন্য প্রতিষ্ঠিত হলেও অন্যরাও পড়ার সুযোগ পায়। 

১৭. শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজ

রাজশাহী শিক্ষা বোর্ডের অধিভুক্ত কলেজগুলোর অন্যতম একটি হলো শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজ। পূর্বে এর নাম ছিল বরেন্দ্র সরকারি কলেজ। উচ্চ মাধ্যমিক এ প্রতিষ্ঠানটি রাজশাহী শহরে অবস্থিত। 

১৮. শেরউড ইন্টারন্যাশনাল প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ 

রাজশাহী বোর্ডের অন্যতম প্রাইভেট উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠান হলো শেরউড ইন্টারন্যাশনাল প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ। এটি বগুড়া জেলার শেরপুর উপজেলায় অবস্থিত। দেশের শিক্ষাজ্ঞনে অন্যতম অবদান রাখছে এ প্রতিষ্ঠানটি। 

১৯. নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ

বাংলার নবাব সিরাজ উদ দৌলার নামে প্রতিষ্ঠিত রাজশাহী শিক্ষা বোর্ডের অন্যতম সেরা একটি কলেজ হলো নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ। কলেজটি নাটোরের মানুষকে শিক্ষায় আরও উন্নত করতে অবদান রেখে চলেছে। এটি নাটোর জেলা শহরে অবস্থিত।

২০. নবাবগঞ্জ সরকারি কলেজ

চাপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত জেলাটির শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানের একটি হলো নবাবগঞ্জ সরকারি কলেজ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অন্যতম একটি শিক্ষাপ্রতিষ্ঠান। স্নাতক ও স্নাতকোত্তরের পাশাপাশি এখানে উচ্চ মাধ্যমিকের পাঠদান চালু রয়েছে।