০৯ আগস্ট ২০২৬, ১৫:২৬

সানজানার মৃত্যুর বিচার দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ, নতুন কর্মসূচি ঘোষণা

সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।  © ভিডিও থেকে নেওয়া

সিদ্ধেশ্বরী কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সানজানার বাসচাপায় মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

রোববার (৯ আগস্ট) রাজধানীর মগবাজার এলাকায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় তারা বিভিন্ন যানবাহন থামিয়ে দেন। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়।

শিক্ষার্থীরা জানান, গত ৬ আগস্ট বাসচাপায় সানজানার মৃত্যু হয়। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচার দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন।

সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন যানবাহন থামিয়ে দেন। প্রায় এক ঘণ্টা অবরোধ কর্মসূচি পালনের পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করে তারা সড়ক ছেড়ে দেন।

শিক্ষার্থীরা জানান, সানজানার মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে আগামীকাল সোমবার রাজধানীর বাংলামোটর মোড়ে সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হবে।