২৮ নভেম্বর ২০২৬, ১৪:২৬

বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

আব্দুস সালাম ও মাহাতাব উদ্দিন  © সংগৃহীত

বরিশালের বানারীপাড়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার ইলুহার ইউনিয়নের মলুহার গ্রামে নিজ নিজ বাড়িতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ইলুহার ইউনিয়ন শাখার সাবেক সভাপতি মাস্টার আব্দুস সালাম (৬৩) এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মাহাতাব উদ্দিন (৩০)।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর শনিবার (২৮ নভেম্বর) সকালে তাদের বিরুদ্ধে আগে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়। পরে তাদের বরিশাল আদালতে পাঠানো হয়েছে।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সংঘবদ্ধ অপরাধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

শনিবার সকালে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।