২৬ নভেম্বর ২০২৬, ২০:৩৩
রাজধানীর পল্লবীতে বাসে আগুন
রাজধানীর পল্লবীতে মধুমতী পরিবহনের পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যার পর মিরপুর-১১ নম্বরের ৯ নম্বর লেনে এ ঘটনা ঘটে। এতে বাসটির আংশিক পুড়ে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর মিল্লাত ক্যাম্পসংলগ্ন সড়কে পার্কিং করা মধুমতী পরিবহনের একটি বাসে হঠাৎ আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে বাসটিতে আগুন ছড়িয়ে পড়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বশির। তিনি জানান, আগুনে মধুমতী পরিবহনের বাসটির আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি।