১৯ নভেম্বর ২০২৬, ০৮:০৩

বাগেরহাট থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ

দূরপাল্লার বাস চলাচল বন্ধ  © সংগৃহীত

নিরাপত্তাজনিত কারণে বাগেরহাট থেকে দূরপাল্লার সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টার পর থেকে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে ঢাকা ও চট্টগ্রামগামী কোনো বাস ছেড়ে যায়নি। তবে বাগেরহাট থেকে খুলনাসহ অভ্যন্তরীণ ও স্থানীয় রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

দূরপাল্লার বাসের আরেক টিকিট বিক্রেতা জাহিদুল ইসলাম জানান, নিরাপত্তাজনিত কারণে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। আগামীকালও যদি পরিস্থিতি ভালো না হয়, তাহলে বাস ছাড়া হবে না। হঠাৎ করে দূরপাল্লার বাস বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা।

বাগেরহাট বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ফকির জানান, দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও খুলনা-বাগেরহাট, বাগেরহাট-পিরোজপুর ও বাগেরহাট-শরণখোলা রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। দূরপাল্লার যেসব বাস রয়েছে, সেগুলোর মালিক ও চলাচলের পদ্ধতি সম্পূর্ণ আলাদা। তাদের পরিবহন চলাচল এবং বন্ধ করার বিষয়ে তাঁরাই এককভাবে সিদ্ধান্ত নেন।